
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ অক্টোবর, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে নাভানা ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৩৪ শতাংশ কমে সর্বশেষ ৮২.৫০ টাকায় লেনদেন হয়েছে।
বিডি মনোস্পুল পেপার লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩২ টাকা ৫০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৫ টাকা ২০ পয়সা বা ৮.৬১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৫৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রসেসিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, জুট স্পিনার্স, বিকন ফার্মা ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments