ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) ফলাফলের উপর ভিত্তি করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১০ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে। গত বছর তৃতীয় প্রান্তিক শেষ হওয়ার পর কোম্পানিটি ১২৫ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড দিয়েছিল।
ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারা-ই ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments