ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ টাকা ৪৫ পয়সা।
প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (এপ্রিল’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ টাকা ৫১ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৬২ টাকা ৭৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ৮৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments