শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনিউইয়র্কে ভেন্টিলেশনে থাকা রোগীদের ৮০ শতাংশ রোগীই মারা গেছে!
spot_img
spot_img

নিউইয়র্কে ভেন্টিলেশনে থাকা রোগীদের ৮০ শতাংশ রোগীই মারা গেছে!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

যুক্তরাষ্ট্রে মহামারি কোভিড-১৯ এই মুহূর্তে বেশি তাণ্ডব চালাচ্ছে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র এখন সবার উপরে। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৫ হাজার ২৮২ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৮ জনের। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ।

এদিকে নিউইয়র্কের চিকিৎসকরা একটি ভয়ঙ্কর তথ্য দিয়ে জানালেন, হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে থাকা রোগীদের ৮০ শতাংশই মৃত্যুবরণ করেছে। এখন তাঁরা ভেন্টিলেটর ছাড়া অন্য উপায় খুঁজছেন চিকিৎসা দেওয়ার জন্য।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত শ্বাসকষ্টজনিত রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষেত্রে ভেন্টিলেটর ব্যবহৃত হয়। আশঙ্কাজনক রোগীদের মধ্যে ভেন্টিলেশনে থাকা প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ মারা যায়। কিন্তু ভয়াবহ চিত্র হলো এই যে, নিউইয়র্কে ভেন্টিলেটর লাগানো হয়েছে এমন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৮০ শতাংশই শেষ পর্যন্ত মারা গেছেন।

ভেন্টিলেটর হলো এমন একটি মেশিন যেটা মানুষের ফুসফুসে অক্সিজেন সরবরাহের জন্য ও শ্বাসকষ্টজনিত রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়।
গুরুতর অসুস্থ রোগীদেরকে ভেন্টিলেটারে রাখাই চূড়ান্ত পদক্ষেপ। বিশেষ করে যাদের শ্বাসযন্ত্রের কার্যকারিতা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় মারা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। করোনা রোগীদের উচ্চ মৃত্যুর হারের একটি কারণ হতে পারে ভেন্টিলেটর। তবে এটাও ঠিক যে এখন পর্যন্ত এমন কোনো কার্যকরি ওষুধ নেই যা করোনভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। ফলে গুরুতর রোগীদের বাঁচিয়ে রাখতে ভেন্টিলেটরই একমাত্র ভরসা। সূত্র- বিজনেস ইনসাইডার।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments