
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডএবং দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যেদুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ইন্ডাস্ট্রি এবং একাডেমীর মধ্যে রিসার্চ, পাবলিকেশন, দক্ষ জনবল তৈরি সহ আরো বেশ কিছু বিষয়ে সমঝোতাকরা হয়।
গত ১৫ নভেম্বর, সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিতহয় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান কার্যালয় গুলশানে। চুক্তিতেব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসরভিনসেন্ট চ্যাং, পিএইচডি এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পক্ষথেকে চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব আহসানুর রহমান। এছাড়াওএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল এবংঅকসার থেকে আরো অনেকেই উপস্থিত ছিলেন, ব্র্যাক ইপিএল স্টকব্রোকারেজ থেকে মোঃ সেলিম আফজাল শাওন, হেড অব রিসার্চ, কুমারেশ সাহা, হেড অব প্রিমিয়াম ব্রোকারেজ, মোঃ রকিবুল ইসলামরুশো, হেড অব ডিজিটাল বিজনেস, এবং অন্যান্য সিনিয়ার কর্মকর্তারাউপস্থিত ছিলেন।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহককে উন্নত সেবা প্রদানেরপাশাপাশি পুঁজিবাজারে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং প্রযুক্তিগতউন্নয়নে বেশ কাজ করে চলেছে। অন্যদিকে যুগোপযোগী, ক্যারিয়ারভিত্তিক মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার সুনিবিড় পরিবেশ নিশ্চিতকরতে নিরলস কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি।
এ চুক্তির ফলে ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে রিসার্চ, পাবলিকেশন, ইএসজি সক্ষমতা বৃদ্ধি, পুজিবাজারে দক্ষ জনবল তৈরিএবং উভয়ের সেবা যুগোপযুগী এবং প্রসারের লক্ষ্যে কাজ করবে।তাছাড়া আরেকটি চুক্তির মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি এর ছাত্র–ছাত্রীদের পুঁজিবাজারে কাজের সুযোগ করে দিবে ব্র্যাক ইপিএল স্টকব্রোকারেজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments