ডেইলি শেয়অরবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯.৭৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৬৭ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকা।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, ই-জেনারেশন, সী পার্ল বীচ, মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল উইন্ডসোর, বাটা সু ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments