ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর ২৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২১-২০২২ সালের জন্য ৫% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের জন্য অনুমোদন দেন।

সভায় সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম । এ সময় রিস্ক এন্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. লিয়াকত হোসেইন চৌধুরী, এফসিএ, এফিসিএমএ ও উপস্থিত ছিলেন ।
বার্ষিক সাধারন সভায় সিএসই-এর পরিচালক প্রফেসর এস এম সালামাত উল্লাহ ভুইয়া, সোহেল মোহাম্মদ শাকুর, মো: সিদ্দিকুর রহমান, মোহাম্মেদ মহিউদ্দিন, এফসিএমএ, মোঃ রেজাউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং রাজীব সাহা, এফসিএস, কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন।
একই দিনে সন্ধ্যায় ৬তম বিশেষ সাধারণ সভাও অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়, সিএসই শেয়ারহোল্ডাররা সিএসই-এর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেড-এর আবেদন অনুমোদন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments