সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাত্বকের যত্নে মেথি
spot_img
spot_img

ত্বকের যত্নে মেথি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মেথি শুধু রান্নার স্বাদই বাড়ায় না স্বাস্থ্যরক্ষাতেও এর ভূমিকা অনেক। আমরা জানি চুলের যত্নে আর পেটের সমস্যায় মেথি ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না ত্বকের যত্নেও মেথি ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা বলছেন ত্বকে ব্রণের সমস্যা থাকলে বা মুখে কোনও দাগছোপ থাকে সেটা দূর করে দিতে পারে মেথি।

ত্বকে রাসায়নিক যুক্ত যে কোনও ক্ষতিকর প্রসাধনীর চেয়ে মেথি অনেক দ্রুত কাজ করে। মেথির দানা দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মেথি ফেস ক্রিম। মেথির দানা ছাড়াও এই ফেস ক্রিম ব্যবহার করতে দরকার হবে হলুদ আর অ্যালোভেরা জেল।এই ফেস ক্রিম তৈরি করতে প্রথমে মিক্সারে মেথির দানা ভালো করে গুঁড়া করে নিতে হবে। চাইলে মেথি গুঁড়াও ব্যবহার করতে পারেন। এক কাপ মেথি পাউডার অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত মিশ্রণের মধ্যে এক চিমটে হলুদ দিতে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে আঁচ বন্ধ করে দিতে হবে। এবার এই মিশ্রণ ছেঁকে ঠান্ডা করতে হবে। এরপর এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে এয়ারটাইট কৌটাতে রেখে ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে।

মেথির মধ্যে জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা আছে। এছাড়াও মেথি ভিটামিন সি আর ভিটামিন এ সমৃদ্ধ। বাড়িতে তৈরি মেথির এই ফেস ক্রিম ব্যবহার করলে মুখের মধ্যে দাগ, ট্যান বা রোদে পোড়া দাগ এবং অন্যান্য ক্ষতর দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, টানটান, মসৃণ ও দাগছোপহীন হয়। মেথি ত্বকে আর্দ্রতারও যোগান দেয়। তাই যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এই ফেস ক্রিম খুব কার্যকরী।

তাছাড়াও মেথি টোনার হিসাবে খুব ভালো কাজ করে। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই পানি স্প্রে বোতলে রেখে টোনার হিসাবে ব্যবহার করা যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments