শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিপিএল ফুটবল টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে রাজশাহীতে
spot_img
spot_img

বিপিএল ফুটবল টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে রাজশাহীতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের ২০২২-২৩ আসরের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামী ২৩ ডিসেম্বর থেকে খেলাগুলো মাঠে গড়াবে। ফর্টিস এফসি লিমিটেডের হোম গ্রাউন্ড হিসেবে এখানে খেলা হবে।

তিনি জানান, এবার দ্বিতীয় বছরের মতো বিপিএল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর ভেন্যুতে। এর আগে গতবছরও সফলভাবে এখানে আয়োজন সম্পন্ন হয়েছিলো। ফর্টিস এফসি লিমিটেড এবার এই মাঠকে তাদের হোম গ্রাউন্ড ঘোষণা করার কারণে এবারও এখানে খেলা হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের ৬টি ভেন্যুতে খেলাটি অনুষ্ঠিত হবে । এরমধ্যে ১১টি দলের খেলা হবে রাজশাহীতে। বাফুফে রাজশাহীর স্থানীয় আয়োজক হিসেবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে। দুপুরে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন টুর্নামেন্টের রাজশাহীর প্রেস ও মিডিয়াকে বলেন জিয়া হাসান আজাদ হিমেল।

রাজশাহীতে খেলতে  আসবে মোট ১১টি দল। প্রত্যেক দলেই ইউরোপের বিভিন্ন দেশের খেলোয়াড় থাকবেন। ২৩ ডিসেম্বর ফর্টিস এফসি ও বসুন্ধরা কিংসের প্রথম খেলা মাঠে গড়াবে। দুপুর আড়াইটায় এই খেলা শুরু হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments