ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ ডিসেম্বর, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৪.৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানির দর কমেছে ২১ টাকা ৩০ পয়সা বা ৪.৩৪ শতাংশ। এবং আমরা টেকনোলজিস লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৩.৫৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- ফাইন ফুডস লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, কে এন্ড কিউ, আমরা নেটওয়ার্ক, জেনেক্স ইনফোসিস,পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments