সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪
spot_img
spot_img

২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ সময় মৃত্যু হয়েছে ৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জন। এছাড়া মৃতের সংখ্যা ১১০ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮টি।সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৪ জন। এদের বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সের রয়েছে তিন জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে রয়েছেন তিন জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন। মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে এসেছেন ৪ হাজার ১৬৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ১ হাজার ৪২৪ জন। মোট কোযারেন্টিনে এসেছেন ৫ হাজার ৫৯২ জন।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৬৩৪ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৯১ হাজার ৩২৫। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৭২২ জন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments