ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, মুখোমুখি নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা। এ ম্যাচে যেন এই দুই দলের প্রতিপক্ষ হিসেবে আরেক জন ছিল স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। সেই ম্যাচে তিনি দুই দলকে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছিল। যার মধ্যে একটি লাল কার্ডও ছিল। তার ঐ ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক হলুদ কার্ড দেখানোর রেকর্ড গড়েছিল।

বিশ্বকাপের পর এবার প্রায় একই কীর্তি করলেন। এবার করলেন স্প্যানিস লিগ লা লিগার ম্যাচে। গত শনিবার বিশ্বকাপ বিরতির পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা বনাম এস্পানিওল। গুরুত্বপূর্ণ ডার্বি এ ম্যাচ পরিচালনের দায়িত্ব পেয়ে লাহোজ ১৪টি হলুদ কার্ড এবং তিনটি লাল কার্ড দেখিয়েছে।
এর মধ্যে একটি লাল কার্ড ভিএআরের কারণে বাতিল করতে বাধ্য হন তিনি। কার্ড বন্যার এ ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় পায়নি বার্সেলোনা। বিতর্কিত পেনালটিতে বলতে গেলে বার্সার জয় কেড়ে নিয়েছেন লাহোজ। শেষ মুহূর্তে পেনালটি পেয়ে গোল করে ম্যাচে সমতা ফেরায় এস্পানিওল।
৭৮তম মিনিটে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন জর্দি আলবাকে এবং ৮০ মিনিটে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস সৌজা। এস্পানিওলের লিয়ান্দ্রো ক্যাবরেরাকেও লাল কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের কল্যাণে বেঁচে যান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments