ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের ৩৮ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে কোম্পানিটি ডিজিটাল প্ল্যাটফরমে এই এজিএমের আয়োজন করবে।

আগামী ১১ মে, সোমবার সকাল সাড়ে ১০টায় এই এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে, যার মধ্যে ছিল ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। ওই বৈঠকে ৩১ মার্চ কোম্পানির ৩৮ তম এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ কর্তৃপক্ষ এজিএম স্থগিত ঘোষণা করেন। আজ নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এর আলোকে আগামী ১১ মে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
দেশে সংক্রামক করোনাভাইরাসের বিস্তার ঘটতে থাকায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২৪ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফরমে শেয়ারহোল্ডারদের যুক্ত করে এজিএম অনুষ্ঠানের সুযোগ দেয়। এর আলোকেই আইপিডিসির এজিএম ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে।
আইপিডিসির ৩৮তম এজিএমের নোটিস, এই ভার্চুয়াল এজিএমে এতে অংশ নেওয়ার জন্য লিংক এবং লগইন করার বিস্তারিত প্রক্রিয়া শেয়ারহল্ডারদের ইমেইলে পাঠানো হয়েছে।
daily sharebazar.com/MH
























Recent Comments