
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির দুর্গম পার্বত্য এলাকা থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রধান অস্ত্র সরবরাহকারীসহ ৩ জঙ্গিকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি। সিটিটিসিপ্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির দুর্গম পার্বত্য এলাকা থেকে ৩ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে আজ সোমবার (৯ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments