ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফররত ভারতীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশ্নে দ্বিধা নেই। সবকিছু মিলিয়ে ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। তবে ভারত আমাদের পাশে আছে। আমরা বন্ধু হিসেবে ভারতকে পাশে দেখতে চাই। মতবিনিময় সভায় ঢাকা সফররত ১১ ভারতীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
ভারতীয় সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে ট্রাস্টেড ফ্রেন্ড আর একজনও নেই। এটা আপনাদের মনে রাখতে হবে। ভারত সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক। বর্তমান নরেন্দ্র মোদির সরকারের সঙ্গেও আমাদের বন্ধুত্ব আছে। এ বন্ধুত্বের বিকাশও হচ্ছে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একাত্তরের রাখিবন্ধন অটুট আছে। রক্তের রাখিবন্ধন আমরা ভুলি না, কখনো ভুলতে পারি না।
ডেইলি শেয়ারাজার ডটকম/ই.


































Recent Comments