মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননা ফেরার দেশে গেলেন মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা
spot_img
spot_img

না ফেরার দেশে গেলেন মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার (১২ জানুয়ারি) না ফেরার দেশে চলে গেলেন মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী ও ‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। মৃত্যুকালে লিসার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মা প্রিসিলা প্রিসলি এই তথ্য জানিয়েছেন। লিসা লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই তিনি মারা যান ।

লিসা ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সালে তার বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর।

তিনি ২০০৩ সালে তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’।

ব্যক্তিজীবনে লিসা ৪টি বিয়ে করেছিলেন। ১৯৮৮ সালে সংগীতশিল্পী ড্যানি কেওফকে বিয়ে করেন তিনি। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

পপসম্রাট খ্যাত মাইকেল জ্যাকসনকে ১৯৯৪ সালে বিয়ে করেন লিসা। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০০২ সালে লিসা অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

সংগীতশিল্পী মাইকেল লকউডকে ২০০৬ সালে বিয়ে করেন লিসা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments