মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটসের ১০ মিনিট আগে রিজওয়ানকে হেলিকপ্টারে উড়িয়ে চট্টগ্রামে আনলো কুমিল্লা
spot_img
spot_img

টসের ১০ মিনিট আগে রিজওয়ানকে হেলিকপ্টারে উড়িয়ে চট্টগ্রামে আনলো কুমিল্লা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক পেছনেই বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ। দুপুর ১২টা ৫০ মিনিটে হঠাৎ সেই মাঠে উড়ে আসে হেলিকপ্টার। প্রতিদিন সেখানে অনুশীলন করেন বয়সভিত্তিক, একাডেমির তরুণ ক্রিকেটাররা।

বিপিএলের ডিফেন্ডিং চ‌্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিশেষ চমক। টসের ১০ মিনিট আগে তাদের দলে যোগ দেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। তাকে ঢাকা থেকে হেলিকপ্টারে আনা হয় চট্টগ্রামে। উইকেট রক্ষক এ ব‌্যাটসম‌্যান শনিবার করাচীতে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেন। পাকিস্তানের ২ উইকেটে হেরে যাওয়া ম‌্যাচে ৭৭ রান করেন এ ব‌্যাটসম‌্যান।

১২ ঘণ্টারও কম সময়ের ব‌্যবধানে চট্টগ্রামে বিপিএলের অভিষেক হতে যাচ্ছে তার। জাতীয় দলের জার্সিতে ম‌্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরেন রিজওয়ান। সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকায় নামেন। বিমানবন্দরেই তার জন‌্য হেলিকপ্টারের ব‌্যবস্থা করেছিল কুমিল্লা।

তাকে একাদশে রেখেই সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা। তার সঙ্গে যোগ দিয়েছেন স্বদেশি হাসান আলীও। এছাড়া ওয়ালটন ও খুশদিল শাহও খেলছেন ম‌্যাচে। টস জিতে বরিশালকে ব‌্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা।

বিপিএলে কুমিল্লা নিজেদের তৃতীয় ম‌্যাচে মাঠে নেমেছে। প্রথম দুই ম‌্যাচে একটিও জিততে পারেনি তারা। রিজওয়ান, হাসান আলীদের নিয়ে আজ জয়ের মুখ দেখতে পারে কিনা সেটাই দেখার।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ম‌্যাচের আগে হুটহাট দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে নামার ঘটনা একেবারেই নতুন নয়। বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস পাকিস্তানের উমর আকমলকে দুবাই থেকে সকালে ঢাকায় এনে দুপুরেই চট্টগ্রামে খেলাতে নামান। তাকেও হেলিকপ্টারে করে চট্টগ্রামে এনেছিল ভাইকিংস। ওই ম‌্যাচে অবশ‌্য শূন্য রানেই আউট হয়ে যান উমর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments