মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদুই মাস পর হাজার কোটির দিকে এগুচ্ছে পুঁজিবাজার
spot_img
spot_img

দুই মাস পর হাজার কোটির দিকে এগুচ্ছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দুই মাস পর আবারও হাজার কোটির দিকে এগুচ্ছে দেশের পুঁজিবাজার। আজ ১৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ৯ নভেম্বর ২০২২ তারিখে ডিএসইতে ১ হাজার ১৮ কোটি টাকা লেনদেন হয়েছিল।

আজ মঙ্গলবার ১৭ জানুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩১.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৫.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪০০টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৩৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪৬.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২০১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬১ টির, কমে ১১৬ টির এবং অপরিবর্তিত রয় ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৩২৩টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ২৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৩ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৬ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৮৯.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২১৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৯৮ লাখ ১০ হাজার ৩৫৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments