
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তদন্ত কমিটিকে সহায়তা বা করায় নিরীক্ষক আহমেদ জাকির অ্যান্ড কো: চ্যার্টার্ট অ্যাকাউন্টসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে ফার্মটি কোন মিউচ্যুয়াল ও তালিকাভুক্ত কোম্পানির অডিট করতে পারবে না। আজ ১৮ জানুয়ারি বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চার মিউচ্যুয়াল ফান্ড UFS-IBBL Shariah Unit Fund, UFS-Popular life Unit Fund, UFS-Padma Life Islamic Unit Fund, UFS-Bank Asia Unit Fundunder themanagement of Universal Financial Solutions Ltd. এ তদন্ত করার জন্য ফান্ডগুলোর নিরীক্ষক আহমেদ জাকির অ্যান্ড কো:’কে শুনানির জন্য ডেকেছে বিএসইসির তদন্ত কমিটি। কিন্তু প্রতিষ্ঠানটি তদন্ত কমিটির ডাকে সাড়া দেয়নি। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরীক্ষা প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের সব ধরণের মিউচ্যুয়াল ফান্ড ও কোম্পানির অডিট কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments