
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪.৮৭ শতাংশ। এছাড়াও জুট স্পিনার্স ৪.৮৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি ৪.৭৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল মিলস, জিল বাংলা সুগার মিলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি এবং সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments