বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসাধারণ ছুটিতে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে: ডিএসই
spot_img
spot_img

সাধারণ ছুটিতে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে: ডিএসই

 

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে আগামী ১৬ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্যাটলমেন্টসহ সব অফিসিয়াল কার্যক্রম।

আজ বুধবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ছুটিতেও আগামী ১০ মে লেনদেন চালুর জন্য তাদের প্রস্তুতি রয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি সাপেক্ষে।

ইতোমধ্যে অনুমতি চেয়ে বিএসইসির কাছে চিঠি পাঠানো হয়েছে। যদি অনুমোদন পাওয়া যায় তাহলে স্টক এক্সচেঞ্জের ছুটি বাতিল করা হবে। চালু করা হবে লেনদেন, স্যাটলমেন্টসহ সব কার্যক্রম।

উল্লেখ, করোনার কারণে গত ২৭ মে থেকে দেশে সাধারণ ছুটি চলছে। ওই ছুটির সাথে মিল রেখে ছুটিতে আছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোও বন্ধ। আর এ কারণে সাধারণ ছুটির শুরু থেকেই বন্ধ আছে পুঁজিবাজারের লেনদেন।

বেশ কিছুদিন ধরেই লেনদেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ম্যানেজমেন্ট গত ৩ এপ্রিল লেনদেন শুরুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিএসইসির অনুমতি সাপেক্ষে বাজারে লেনদেন শুরু করার জন্য প্রস্তুত তারা। চিঠিতে লেনদেন চালুর জন্য কয়েকটি বিষয়ে আইনের অব্যাহতিও চাওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার পর্যন্ত বিএসইসি সাধারণ ছুটিতে লেনদেন শুরু না করার অবস্থানে ছিল। কারণ একে তো সরকার পুঁজিবাজারকে সাধারণ ছুটির আওতার বাইরে রাখেনি, তার উপর ডিএসই কিছুই আইনী শর্তের অব্যাহতি চেয়েছে, যেগুলো কমিশন বৈঠক ছাড়া দেওয়া অসম্ভব।

তবে স্টক এক্সচেঞ্জ ছাড়াও কিছু ব্রোকারহাউজের পক্ষ থেকে বিএসইসিকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, বিশেষ বিবেচনায় লেনদেন চালুর সুযোগ দেওয়ার জন্য। কারণ লেনদেন বন্ধ থাকায় কোনো আয় নেই। অথচ কর্মকর্তা-কর্মচারিদের  বেতন-ভাতা এবং অফিস ভাড়াসহ নানা ধরনের ব্যয় রয়েছে। লেনদেন বন্ধ থাকায় তথা আয় না থাকার কারণে কোনো কোনো প্রতিষ্ঠানের পক্ষে এপ্রিল মাসের বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে বিষয়টি বিএসইসি নতুনভাবে পর্যালোচনা শুরু করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments