
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড। সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থ বছরের কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.০৪ টাকা (নেগেটিভ) ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৪১ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডট কম/মু.


































Recent Comments