ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘টাইম’ ম্যাগাজিনের চলতি বছরের প্রথম সংখ্যায় (জানুয়ারি ইস্যু) স্থান করে নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় পেইন্টস সল্যুশন ব্র্যান্ড বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী! দেশের প্রথম নারী হিসেবে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা রূপালী চৌধুরী যুক্তরাষ্ট্রভিত্তিক এই খ্যাতনামা সাময়িকীর পাতায় বাংলাদেশের পেইন্টস ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধি এবং মার্কেট লিডার হিসেবে বার্জারের ভূমিকা প্রসঙ্গে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

বিগত বছরগুলোতে দেশের পেইন্ট ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে বাংলাদেশের বাজারে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসায় অগ্রণী ভূমিকা পালন করেছে বার্জার। আর
২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বার্জার ও একই সাথে দেশের পেইন্টস ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রূপালী চৌধুরী। এবার একজন সফল বিজনেস লিডার হিসেবে টাইম ম্যাগাজিনের পাতায় নিজের মূল্যবান বক্তব্য তুলে ধরার সম্মান অর্জন করলেন তিনি।
বর্তমানে দেশের পেইন্টস ইন্ডাস্ট্রিতে এক অনন্য প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে, যার অন্যতম চালিকাশক্তি হিসেবে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ। উন্নত গুণগত মানসম্পন্ন এবং পরিবেশ-বান্ধব পণ্য উৎপাদন করে এই খাতের উন্নয়ন নিশ্চিত করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশেষায়িত নির্মাণ রাসায়নিক খাতের ব্রিটিশ প্রতিষ্ঠান বার্জার ফসরোক; কিংবা কয়েল কোটিংয়ের এক নম্বর সরবরাহকারী এবং বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়াল পেইন্টসের শীর্ষস্থানীয় সরবরাহকারী সুইডিশ প্রতিষ্ঠান বার্জার বেকার’এর মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত যৌথ উদ্যোগে কাজ ও বাজার বিনিয়োগ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তাছাড়া, এবিবি ফ্রান্সের সাথে একজোটে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর ইকোনোমিক জোনে তৃতীয় বার্জার পেইন্টস ফ্যাক্টরিতে অটোমেশনের ব্যবস্থাও করেছে প্রতিষ্ঠানটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments