
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ পুুন:গঠন করা হয়েছে। কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এএসএম হাসিব হাসান।
আজ শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার কোম্পানিটির চেয়ারম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং এএসএম হাসিব হাসান শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া হামি অ্যান্ড কো. এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে নমিনি ডিরেক্টর রাবেয়া হক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মাহামুদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মোহাম্মদ মাসুম ইকবাল নির্বাচিত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments