শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
spot_img
spot_img

তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে দেশটির আঙ্কারায় দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের হটলাইন চালু করা হয়েছে। এ হটলাইনে জরুরিভাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের এ দুইটি হটলাইনে যোগাযোগ করতে বলেছে- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫।

এছাড়া, ইস্তাম্বুলের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বার- +৯০৮০০২৬১০০২৬।

প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজার লোক মারা গেছেন। এখনও উদ্ধার অভিযান চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ডেইলি শেয়ার বাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments