
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে মধ্যে দিয়েই লেনদেন চলছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৩৫ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৯ পয়েন্টে।
ডিএসইতে ২৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫০ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬ টির।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments