
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৩.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৯৩০টি শেয়ার ৭৪ হাজার ৬১৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.১৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৪৫.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৬.৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২২২.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৭ টির, কমে ১৩৭টির এবং অপরিবর্তিত রয় ১৪৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮.৭০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ২৯ লাখ ০৫ হাজার ২৬০টি শেয়ার ৮৬ হাজার ৬২২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯১ কোটি ১৬ লাখ ৫৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৭ শতাংশ বা ১.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৩৩.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২১টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৬৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৯৮২ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৯১৭ টাকা।
ডেইলি শেয়াবোজার ডটকম/মু.
























Recent Comments