ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, পহেলা মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে এবং বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছে ৫৩ টাকা ৫০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকা ৯০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর আজ ৪ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
এছাড়াও আজ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির আগের দিনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছিলো ৪৮ টাকা ৯০ পয়সাতেই। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ টাকা ৭০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.



























Recent Comments