শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সুস্মিতার: এখন ভাল আছেন
spot_img
spot_img

অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সুস্মিতার: এখন ভাল আছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। বেশ কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হলেও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর শেয়ার করেছেন সুস্মিতা নিজেই। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সুস্মিতার। তবে আগের থেকে এখন ভাল অবস্থা।

বাবা সুবীর সেনের সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, তোমার হৃদয় সাহসে ভরে রাখ। আর যখনই দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াব সোনা– এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সব সময়, কিছু দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছে, আমার হৃদয় নাকি খুব বড়।

সুস্মিতা আরও বলেন- এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে যাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালবাসি।

এই মুহূর্তে ৪৭ বছর বয়স সুস্মিতার। জীবন চালান নিয়ম মেনে। শরীরচর্চাও চলে জোরকদমে। তা সত্ত্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হলেন কী করে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ভক্তরা।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসেছে এই অভিনেত্রীর। হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। আগের থেকে এখন ভাল অবস্থা।এরপরেই খানিক নিশ্চিন্ত হতে পেরেছেন সুস্মিতার ভক্তরা। অভিনেত্রী যে আগের থেকে ভাল আছেন এই বার্তাতে খুশি তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments