
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ মার্চ, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৬৭ লাখ ৬৪ হাজার ৭৬৩টি শেয়ার ৩৬ কোটি ৭০ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় এডিএন টেলিকম ৩ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আলহাজ টেক্সটাইল, সালভো কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, রংপুর ডেইরি, এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments