ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্পর্কের ক্ষেত্রে প্রেমের কিংবা দাম্পত্য, প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ। যে কোনো সম্পর্কের সুস্থতা থাকাটা জরুরি। অনেকে বুঝতেই পারেন না তাদের সম্পর্ক খারাপ দিকে চলে গিয়েছে। তবে এটি সময়মতো বুঝতে পারাটা জরুরি। একটি সুস্থ সম্পর্ক নারী- পুরুষ একসঙ্গে থাকলে স্বস্তি অনুভব করবেন। একটি খারাপ সম্পর্ক বয়ে চলেছেন কিনা একটু খেয়াল করলেই জানা যায়। তাই চলুন জেনে নেই।

সুস্থ সম্পর্কে থাকলে মানসিক চাপ বোধ হওয়ার কারন নেই। সে সম্পর্কে সদা শান্তি বিরাজ করাটাই স্বাভাবিক। আর সম্পর্কে যদি নারী পুরুষ অকারণে মানসিক চাপে থাকেন তাহলে বলাই যায় তারা একটি বিষাক্ত সম্পর্ক বয়ে চলেছেন।
অনেকে মনে করেন ঈর্ষা ভালোবাসার প্রকাশ। অন্যের সঙ্গে মিশলে বা কথা বললে অনেকে ঈর্ষা বোধ করেন। এই ব্যাপারটিকে পজেসিভ বলা যেতে পারে, তবে যদি মাত্রা ছাড়িয়ে তা সন্দেহের দিকে মোর নেয় তবে সম্পর্ক টক্সিসিটি অর্থাৎ বিষাক্ত হয়ে যায়।
একটি সম্পর্কে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকা খুবই জরুরি। সম্পর্কে থাকাকালীন একজন অন্যজনকে বাইরের মানুষের সামনে যদি অপমান করে তাহলে বুঝতে হবে এ সম্পর্কে সুস্থতা নেই।
সঙ্গীর প্রতিনিয়ত মিথ্যাচারিতা কিংবা ধোকাবাজি এটাই প্রমান করে এই সম্পর্কে কোন সততা নেই। আর অসৎ সম্পর্ককে কখনই সুস্থ সম্পর্ক বলা যায়না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments