
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির মোট ৪৫ লাখ ৭৭ হাজার ১৭২টি শেয়ার ৩৬ কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। যার পরিমান ৭ কোটি ১ লাখ ২১ হাজার টাকা। এদিন ফরচুন সুজ ৫ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং বিকন ফার্মার ৪ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বেক্সিমকো, স্কয়ার ফার্মা, বিডি ফাইন্যান্স, এডিএন টেলিকম, ফার ইস্ট নিটিং, লাফার্জ হোলসিম এবং ই-জেনারেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments