বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ব্যাংক এশিয়া লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিলো ২৩ টাকা ৩৩ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩.৮২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১৫ টাকা ২৩ পয়সা।

আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ এপ্রিল, ২০২৩।

সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ২.৪১ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯.৪৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৪৯.৩৫ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৫১ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ২ টাকা ৭৭ পয়সা।

আগামী ২৮ মে, ২০২৩ তারিখ (রোববার) সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল, ২০২৩ (রোববার)।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ২.২০ টাকা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.১০ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ৩৯.৯০ টাকা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৭ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৪.০৬ টাকা।

আগামী ৩১ মে, ২০২৩ তারিখ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল, ২০২৩ (সোমবার)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments