বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদগভর্নরের সঙ্গে কমিশনের বৈঠক: ব্যাংকের লভ্যাংশ দেওয়ার ব্যাপারে নমনীয় হবে বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

গভর্নরের সঙ্গে কমিশনের বৈঠক: ব্যাংকের লভ্যাংশ দেওয়ার ব্যাপারে নমনীয় হবে বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করবে। আজ সোমবার (১ জুন) বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইসলামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
সেপ্টেম্বরের আগে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে না পারলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ছাড় দেওয়া হতে পারে বলে জানান বিএসইসি) নতুন চেয়ারম্যান।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কাছ থেকে ক্যাশ ডিভিডেন্ড পেতে পারে সে বিষয়ে সহযোগিতামূলক নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। সেপ্টেম্বরের আগে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে না পারলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ছাড় দেওয়া হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করবে। বিশেষ করে করোনাকালীন ঋণ সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি নিবিড়ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজটিকে সামনে আগাতে দুই পক্ষেরই একজন করে ফোকাল পয়েন্ট নিয়োগ দেওয়া হয়েছে। যারা প্রতি মাসেই একে অপরের সাথে পরামর্শমূলক বৈঠক করবেন এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই উদ্যোগ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন নতুন চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ১২ মে বাংলাদেশ ব্যাংক তফসিলি  ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে প্রস্তাবিত লভ্যাংশকে মূলধনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। এবং একই সঙ্গে নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের আগে ওই লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments