
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের গতি বাড়াতে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮৬২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ বর্তমান সীমা শতকরা ষাট ভাগ (৬০%) থেকে বাড়িয়ে আশি ভাগ (৮০%) করার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলো আরো ২০ শতাংশ বেশি বিনিয়োগ করতে পারবে। এতে বাজারে তারল্য সংকট কেটে যাওয়ার পাশাপাশি লেনদেন অনেক বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডট কম/মু.


































Recent Comments