ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিন্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড এয়ারওয়েজের পূর্ববতী পরিচালনা পর্ষদ (বোর্ড অফ ডিরেক্টরস) কার্যক্রমের উপর সংগঠিত অনুসন্ধান পরবর্তী দাখিলকৃত তদন্ত প্রতিবেদন এ উল্লেখিত কমিটির সুপারিশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments