ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালকদের শেয়ার ক্রয় ও বিক্রয় ঘোষণা দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির পরিচালক মোঃ আহসানুল কবির, ফয়সাল আহমেদ চৌধুরী এবং নানু কাজী মোহাম্মদ মিয়া যথাক্রমে কোম্পানির ৪৭ লাখ ১২ হাজার ৯৪৮টি শেয়ার, ৪৮ লাখ ৯৪ হাজার ১২২টি শেয়ার এবং ৪৭ লাখ ১০ হাজার ১৬৬টি শেয়ার প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে এনআরবি ভেঞ্চারস (পিভিটি.) লিমিটেড এবং ফিউশন হোল্ডিংস (পিভিটি) লিমিটেডের উভয় কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে ব্লক মার্কেটে ৪০ লাখ ২৯ হাজার ২৪৪টি শেয়ার এবং ১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে।
এছাড়াও বারাকা পাওয়ার লিমিটেডের কর্পোরেট পরিচালক কর্ণফুলী হার্বার লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তার কাছে কোম্পানির মোট ৬২ লাখ ৬৯ হাজার ৪৫১টি শেয়ার আছে। এর মধ্যে তিনি কর্ণফুলী হার্বারের কাছে কোম্পানির মোট ১০ লাখ ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বিক্রর ঘোষণা দিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments