ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে রানার অটোমোবাইলস লিমিটেড এর নাম পরিবর্তন করে ‘রানার অটোমোবাইলস পিএলসি’ রাখা হবে।
এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের নাম পরিবর্তন করে ‘এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি’ নামকরণ করা হবে।
এছাড়াও মতিন স্পিনিং মিলস লিমিটেডের নাম পরিবর্তন করে ‘মতিন স্পিনিং মিলস পিএলসি’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল ০৪ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে কোম্পানিগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া কোম্পানিগুলোর অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments