শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআজ বগুড়ার মাঠ নিয়ে বিসিবি-এনএসসির বৈঠক
spot_img
spot_img

আজ বগুড়ার মাঠ নিয়ে বিসিবি-এনএসসির বৈঠক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ দিন ধরে অবহেলিত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। সবশেষ ২০০৬ সালে এ মাঠে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ের কোনো খেলা। তবে এরপর আর সেখানকার দর্শকদের ভাগ্যে জোটেনি আন্তর্জাতিক ম্যাচ দেখার স্বাদ। তবে বিভিন্ন সময় লিগ পর্যায়ের খেলা গড়িয়েছিল সেখানে। এভাবেই চলছিল স্টেডিয়ামটি। কিন্তু এর মধ্যেই এতবছর পর হুট করেই গেল মার্চ মাসে ঘোষণা দিয়ে সেখান থেকে সব কার্যক্রম গুটিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই চড়াও হয় সেখানকার ক্রীড়াপ্রেমিরা করে আন্দোলন। আর এগুলো করে তারা সফল কারণ বিসিবি তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

জানা গেছে, মাঠটি নতুন করে আবারও বুঝে নিতে যাচ্ছে বিসিবি। আজ দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) সঙ্গে আলোচনা করে ভেন্যুটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেবে বিসিবি। এর আগে ভেন্যুটি নিয়ে বেশ কিছু অসহযোগিতার অভিযোগ তুলেছিল বিসিবি। তবে এনএসসি আশা দিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করে সেসব সমস্যার সমাধান করে দেবে।

প্রসঙ্গত, ২০০৩-০৪ অর্থ বছরে ২১ কোটি টাকায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ভেন্যুতে (ফ্লাড-লাইটসহ) উন্নীত করা হয়। এ মাঠে আগে থেকেই ভালো মানের পাঁচটি উইকেট (পিচ) রয়েছে। এরপর ২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। ঐ বছরই স্টেডিয়ামটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতিও পায়। ঐ সময় সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments