ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আগামী ১২ এপ্রিল কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বোনাস ডিভিডেন্ড অনুমোদন করেছে।
উল্লেখ্য, আলোচিত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। যার ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments