ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ এপ্রিল, মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১২ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৭৬ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
ডিএসইতে ২৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ২৬৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments