
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৯ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩.০৫ টাকা। এ হিসাবে আয় কমেছে ০.২৬ টাকা বা ৯ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ইপিএস হয়েছে ০.৬১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৬ টাকা। এ হিসাবে আয় কমেছে ০.২৫ টাকা বা ২৯ শতাংশ।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৪১ টাকায়।
























Recent Comments