ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ২৫ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি আয় ৩ টাকা ০৪ পয়সা। গতবছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৯৭ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৮৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments