ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ০৩ মে পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৯.৭৮ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা মিডল্যাল্ড ব্যাংক লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২০.৩৫ শতাংশ। এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বচ্চো ১১.২০ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, খান ব্রাদার্স, পেপার প্রসেসিং, জেমিনি সী ফুড, নাভানা ফার্মা, ন্যাশনাল টিউবস এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments