রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিকেলে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
spot_img
spot_img

বিকেলে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

রবি আজিয়াটা: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৮ মে, ২০২৩ তারিখ দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

উত্তরা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এটলাস বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments