মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসিরিয়াকে ফিরিয়ে নিলো আরব লিগ
spot_img
spot_img

সিরিয়াকে ফিরিয়ে নিলো আরব লিগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব যখন একাধিক সংকট নিয়ে ব্যস্ত, মধ্যপ্রাচ্যে তখন বিভিন্ন শক্তির মধ্যে আপোশের মাধ্যমে ঐক্যের নতুন উদ্যোগ স্পষ্ট হয়ে উঠছে৷ প্রথমে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার এ উদ্যোগ দেখা গেল৷ সুন্নি ও শিয়া শক্তিকেন্দ্রের মধ্যে সেই সমঝোতার জের ধরে ইয়েমেন সংকট সমাধানের আশা বাড়ছে৷ এবার ইরানের সহযোগী সিরিয়ার বাশার আল আসাদকেও আরব জগতে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিলো আরব লিগ৷

প্রায় এক দশকের সাসপেনশন তুলে নিয়ে সিরিয়াকে আবার পূর্ণ মর্যাদার সদস্য হিসেবে গ্রহণ করলো ২২ সদস্যের এই রাষ্ট্রজোট৷ ২০১১ সালের নভেম্বর মাসে সে দেশের বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল৷

এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জের ধরে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানেরও উদ্যোগ নিতে চায় আরব লিগ৷ সেইসঙ্গে যুদ্ধের কারণে প্রতিবেশী দেশে সিরিয়ার শরণার্থীদের ঢল ও গোটা অঞ্চল জুড়ে মাদক চোরাচালানের সমস্যাও বন্ধ করতে চায় এই রাষ্ট্রজোট৷ তবে এমন সিদ্ধান্ত সত্ত্বেও বিষয়টি নিয়ে আরব লিগের মধ্যে অস্বস্তি পুরোপুরি দূর হয়নি৷

সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর দিলেও কাতারের মতো দেশ নিঃশর্তে এমন পদক্ষেপের পক্ষে ছিল না৷ তবে কাতার আশা করছে, যে আঞ্চলিক ঐকমত্যের মাধ্যমে এমন সিদ্ধান্তের পর বাশার আল আসাদ সরকার দেশের সংকটের শিকড় নির্মূলের প্রেরণা পাবে৷ মূলত জর্ডানের উদ্যোগে এই বোঝাপড়া সম্ভব হলেও সে দেশও সিরিয়ার সরকারের উদ্দেশ্যে রাজনৈতিক সমাধানসূত্র, শরণার্থী ও মাদক সংকটের মতো আনুষাঙ্গিক সমস্যা মেটানোর ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপের ডাক দিয়েছে৷

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইত কায়রোয় বলেন, সিরিয়াকে সদস্য হিসেবে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ সে দেশের সঙ্গে আরব দেশগুলির সম্পর্ক স্বাভাবিক করা নয়৷ প্রত্যেক দেশকে সে বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে৷ জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর এবং আরব লিগ মন্ত্রী পর্যায়ের এক গোষ্ঠী গঠন করে সিরিয়া সংকট সমাধানের উদ্যোগ নেবে বলে আরব লিগ জানিয়েছে৷ সিরিয়ায় ত্রাণ সাহায্য পৌঁছানোর ক্ষেত্রেও এই রাষ্ট্রজোট সহায়তা করবে৷

সিরিয়া আরব দেশগুলির উদ্দেশ্যে ‘পারস্পরিক শ্রদ্ধা’ দেখানোর আহ্বান জানিয়েছে৷ আসাদ প্রশাসনের মদতদাতা হিসেবে পরিচিত রাশিয়া আরব লিগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ আগামী ১৯ মে রিয়াদে আরব লিগ শীর্ষ সম্মেলনে বাশার আল আসাদ উপস্থিত থাকবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়৷

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments