রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবার্সায় ফিরতে অসম্ভবকে সম্ভব করবে মেসি: গার্দিওলা
spot_img
spot_img

বার্সায় ফিরতে অসম্ভবকে সম্ভব করবে মেসি: গার্দিওলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী জুন মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে অনিশ্চিত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভবিষ্যৎ। ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ সম্ভাব্য সৌদি আরবের ক্লাব, যুক্তরাষ্ট্রের ক্লাবের পাশাপাশি আলোচনায় আছে বার্সেলোনায় আসার সম্ভাবনাও।

এদিকে মেসির ক্লাব ক্যারিয়ার নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মুখ খুললেন পেপ গার্দিওলা। মেসির খুব কাছের মানুষ হিসেবে পরিচিতি ম্যানচেস্টার সিটির এই কোচ। সাবেক এই বার্সেলোনা কোচ মনে করেন, শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরতে অসম্ভবকে সম্ভব করবে সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শুধু তাই নয়, মেসি বার্সায় থেকেই বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন বলে বিশ্বাস ম্যানচেস্টার সিটি কোচের।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এই বার্সেলোনা গ্রেট বললেন, বার্সেলোনার জার্সিতে নিজেদের মাঠ থেকে মেসির সম্মানজনক বিদায় দেখতে চান তিনি, ‘আমি বার্সেলোনার ভক্ত, ক্লাবের একজন সদস্য হিসেবে ক্যাম্প ন্যুউয়ে আসন আছে এবং আমার স্রেফ আশা, একদিন যেন তাকে প্রাপ্য বিদায় জানাতে পারি। সে সর্বকালের সেরা ফুটবলার।

গার্দিওলা আরো বলেন, ‘গত যুগে বার্সেলোনা বিশাল সাফল্য পেয়েছে। সেটা মেসিকে ছাড়া সম্ভব হতো না। কেবল রেকর্ড নয়। মাঠে তার উপস্থিতি, তার সৌন্দর্য, তার কার্যকারিতা মিলিয়ে। লিও আমাদের ক্লাবে এসে ক্লাবকে অনেক সমৃদ্ধ করেছে চলে যাওয়ার আগ পর্যন্ত। আমার মনে হয়, বার্সেলোনায় ফিরে সে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments