ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেই ঘরের ভেতর চুলা নিয়ে বাড়তি দুশ্চিন্তায় ভুগেন। নানা কারণে গ্যাস লিক হতে পারে। এই লিকেজের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে তা অনেকেই এখনো জানেন না। গ্যাস লিকেজ হলে অবশ্যই এক্সপার্ট কাউকে ডাকতে হবে। কিন্তু তার আগে ঝুঁকি এড়াতে জেনে রাখতে হবে এ সময় যা করতে হবে।

যদি বাড়িতে চুলা ঠিকভাবে লাগানো না হয় তাহলে গ্যাস সংযোগে লিক হতে পারে। আবার অনেক সময় চুলার লাইনে বেশি নাড়াচাড়া করা হলেও লিক হতে পারে। দুটোই ঘটতে পারে অদক্ষ কাউকে দিয়ে চুলো লাগালে।
গ্যাস লিকেজ শনাক্ত করার সবচেয়ে ভালো উপায় বাসন ধোয়ার লিকুইড অথবা ডিটারজেন্ট পাউডার পানিতে মিশিয়ে গ্যাসের পাইপে তা লাগিয়ে দেখা। ওই সময় চুলা বন্ধ রাখতে হবে। যদি গ্যাস পাইপ থেকে বুদবুদ বের হয় তাহলে বুঝবেন গ্যাস পাইপে লিক আছে।
প্রাকৃতিক গ্যাসের যেহেতু গন্ধ নেই তাই শনাক্ত করা কঠিন। তবে গ্যাসের গতিবিধি বোঝার জন্য সরবরাহের আগে মিথাইল মারক্যাপট্যানের মতো অ্যাডিটিভ দেওয়া হয়। ফলে গ্যাসের গন্ধ বোঝা যায়। গ্যাসের ওই গন্ধ যারা চুলোতে কাজ করেন তারা বুঝতে পারেন। যদি এমন ঘ্রাণ পান আচমকা তাহলে চুলোর আশপাশে কান পেতে শোনার চেষ্টা করুন। অনুসরণ করুন হিসহিস শব্দ পাওয়া যায় কি-না। যদি সন্দেহ বেশি থাকে টেকনিশিয়ান ডাকুন। আর ওই সময় চুলো বন্ধ করুন। আবার ব্যবহারের তুলনায় বেশি গ্যাসের বিল এলেও চুলোতে লিকেজ চেক করুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments