সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারিয়ালের বিপক্ষে জয় চ্যাম্পিয়ন্স লিগের সেরা ক্যারিয়ার গার্দিওয়ালার
spot_img
spot_img

রিয়ালের বিপক্ষে জয় চ্যাম্পিয়ন্স লিগের সেরা ক্যারিয়ার গার্দিওয়ালার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোন এক সময়  বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করেছেন পেপ গার্দিওয়ালা। ২০০৯ ও ২০১১ সালে শিরোপা জিতেছেন তিনি। ওই দুই ম্যাচেই পেপ গার্দিওয়ালার দল হারিয়েছিল প্রিমিয়ার লিগের তখনকার প্রভাবশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে। এমনকি ২০১১ মৌসুমে ফাইনালে যাওয়ার পথে হোসে মরিনহোর দুর্দান্ত কাউন্টার অ্যাটাক খেলা রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়েছিল গার্দিওয়ালার বার্সেলোনা।

এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়কে চ্যাম্পিয়ন্স লিগের আগের সব জয়ের চেয়ে বড় করে দেখছেন স্প্যানিশ এই কোচ। প্রতিপক্ষ বিবেচনায় এটি তার চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের সেরা বলে ম্যাচ শেষে মন্তব্য করেছেন তিনি। গার্দিওয়ালা বলেছেন, প্রতিপক্ষে বিচারে এটা আমার সেরা পারফরম্যান্স। খেলার মান সত্যিই খুবই ভালো ছিল।

তিনি বলেছেন, আমার মনে হয়েছিল এই ধরনের ম্যাচে আমাদের মধ্যে অতিরিক্ত চাপ ও অসাড়ভাব কাজ করে। গত মৌসুমে আমরা যেভাবে রিয়ালের কাছে হেরেছি, খুব কঠিন ছিল। হাতে করে বিষ পান করতে হয়েছে আমাদের। এবার রিয়ালকে পাওয়ার পর মনে মনে বলেছিলাম এটাই তো চাইছিলাম।

দলকে রিয়ালের বিপক্ষে উদ্বুদ্ধ করায় বিষয়ে গার্দিওয়ালা বলেন, মাঠে নামার আগে আমরা নিজেদের মধ্যে কথা বলেছিলাম। আমি ওদের প্রশ্ন করেছিলাম, তোমরা কি ইন্টার মিলানের বিপক্ষে (ফাইনাল) খেলতে চাও? নিজেদের জিজ্ঞেস করো ৯০ মিনিট এই ভেবে খেলো যে, তোমরা ইন্টারকে চাও। তাহলেই রিয়ালকে হারাতে পারবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments