শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্কটল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা
spot_img
spot_img

স্কটল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ বছরেই ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে ভারতে। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বুধবার (১৮ মে) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার ‘এইট’ এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এছাড়া ১০ দলের বাছাইপর্ব থেকে সুযোগ পাবে আরও দুই দল। সেখানে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দলের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল।

মোট ১০ দল নিয়ে আগামী ১৮ জুন থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে। বিশ্বকাপ সুপার লিগের শেষ পাঁচ দল- জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। লিগ-২-এর সেরা তিন দল- স্কটল্যান্ড, ওমান, নেপাল এবং প্লে-অফের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।

বাছাই পর্বের সেরা দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে। এরই মধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

স্কটল্যান্ড দল: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, অ্যালাসডেয়ার ইভান্স, আদ্রিয়ান নেইল, ক্রিস গ্রিভস, জ্যাক জারভিস, মাইকেল লিস্ক, টম ম্যাকিন্টোস, ক্রিস ম্যাকব্রাইড, ব্রান্ডন ম্যাকমুলেন, জর্জ মুনসি, সাফায়ন শরিফ, ক্রিস সোল, হামজা তাহির এবং মার্ক ওয়াট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments